June 7, 2026, 9:56 am

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ ও ৩৮নং টি বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, July 29, 2023
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের ৩৮ টি প্রকল্পের রাস্তা, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে বোর্ড বাজার কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর,গাজীপুর সিটি কর্পোরেশন,৩ অঞ্চলের সভাপতি, আব্দুল্লাহ-আল মামুন মন্ডলের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন মন্ডলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডঃ আয়শা আক্তার, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম দুলাল, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল্লাহ, সদস্য এস এম শামীম আহম্মেদ, কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর জেলার সাবেক সিভিল সার্জন আলহাজ্ব মোঃ ডাঃ হাফিজুর রহমান খান,গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা,সংরক্ষিত ৩৪.৩৫.৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসনা হেনা, আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম হারুন সিপাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া,গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, হাজী মোহাম্মদ মামুন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল খান,নবীন হোসেন, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, মৎস্যজীবিলীগ নতা সামসদ আহম্মেদ খান রুবেল,গাছা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মুক্তা ইসলাম ইভা, প্রমুখ।

আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের ৩৮ টি প্রকল্পের রাস্তা, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর