July 9, 2026, 12:47 pm

গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা হলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

Reporter Name
  • আপডেট Wednesday, October 11, 2023
  • 127 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা হিসেবে মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র আলহাজ্ব এড. মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মঙ্গলবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুসারে পরামর্শের প্রয়োজনে মেয়রের অভিপ্রায় অনুযায়ী জাহাঙ্গীর আলমকে উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত করা হলো। সিটি করপোরেশনের সঙ্গে তাঁর এই সম্পৃক্ততা সর্ম্পূণ অবৈতনিক এবং মেয়র জায়েদা খাতুনের মেয়াদকালের মধ্যে যতদিন ইচ্ছা ততদিন সম্পৃক্ত থাকবেন। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভায় প্রধান উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলমকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়। কাউন্সিলরদের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর