স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনে তিনজন প্যানেল মেয়রের মধ্যে নারী প্যানেল মেয়র হলেন টঙ্গীর নারী কাউন্সিলর রাখি সরকার। তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠালংগ্ন থেকেই (তিনবার) সংরক্ষিত ১৯ নম্বর আসনে (টঙ্গীর ৫৫, ৫৬ ও ৫৭) নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। কোনো নির্বাচনেই তিনি পরাজিত হননি। গতকাল সোমবার গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর সিটির ১ নম্বর প্যানেল মেয়র হয়েছেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল, ২ নম্বর প্যানেল মেয়র হয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান এবং সংরক্ষিত ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোসা. রাখি সরকারকে ৩ নম্বর প্যানেল মেয়র নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মে উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাজীপুর সিটির প্রথম নারী জায়েদা খাতুন বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। এছাড়াও ৫৭জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৯টি আসনে ১৯ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ৭৭ জন কাউন্সিলর নির্বাচিত হন।