মো: আবু জাফর :: গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেছেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, খেলার মাঠ, কবরস্থান, কমিউনিটি সেন্টার, ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে নূন্যতম সেবা পাচ্ছে না।
গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ডের জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাধারণ ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে সাবেক মেয়রের মা জায়েদা খাতুন নির্বাচিত হয়েছেন উল্লেখ করে রাসেল সরকার আরও বলেন, জায়েদার প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম এখনও কোনো উন্নয়ন কাজ শুরুই করতে পারেননি। অথচ প্রায় এক বছর কেটে গেলে। জনগণের আবেগের মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তারা। উনি ৮০০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করেছেন বলে দাবি করেন। কিন্ত দুর্ভাগ্যজনক অনেক সড়কই বেহাল হয়ে পড়েছে। অন্যদিকে অনেক সড়কে কেউ চলাচল তেমন একটা করেন না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাসেল সরকার বলেন, স্বপ্নের চেয়ে বেশি অর্জন ও ভালো মানুষ হয়ে নিজেদের দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক সদস্য রাজীবুল হাসান রাজীব, যুবলীগ নেত আবদুল হালিম, শাহিনুল ইসলাম শাহীন, আবদুল বাছেদ, মাসুদুল আলম সরকার, নিজামুদ্দিন, রাজীব প্রমুখ।