June 2, 2026, 5:29 am

গাজীপুর সিটির চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক শওকত হোসেন সরকার

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 53 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নিজ উদ্দ্যোগে আজ শনিবার মহানগরীর ৪ এবং ৫ নং জোনে চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নগরবাসীর ভোগান্তি কমিয়ে দ্রুত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, উন্নত ও বাসযোগ্য নগরী গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত কর্মকর্তাদের সাথে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার নির্দেশ প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর