April 21, 2026, 7:58 pm

গাজীপুর সিটির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, April 21, 2026
  • 11 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, মাননিয়ন্ত্রণ ও সঠিক সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক| সভায় মহানগরের বিভিন্ন সড়ক, ড্রেনেজ, অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| বিশেষভাবে প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মেনে চলা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়|
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক, মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরের উন্নয়ন কার্যক্রমকে দৃশ্যমান ও টেকসই করতে হলে প্রকল্প বাস্তবায়নে সমšি^ত উদ্যোগের কোনো বিকল্প নেই| প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং কোনোভাবেই নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না| জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে|
তিনি আরও বলেন, নগরের অবকাঠামোগত উন্নয়ন শুধু প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়-এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ| তাই প্রতিটি প্রকল্প এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে তা নগরবাসীর জন্য স্থায়ী সুফল বয়ে আনে|
সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক প্রকল্পগুলোর কারিগরি দিক তুলে ধরে বলেন, নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করে কাজ বাস্তবায়নে প্রকৌশলীরা প্রতিনিয়ত কাজ করছেন এবং মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করা হবে| সভায় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন| সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর