October 3, 2026, 9:50 am

গাজীপুর সিটিতে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন

Reporter Name
  • আপডেট Monday, April 17, 2023
  • 330 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন। আজ সোমবার (১৭ এপ্রিল) দলটির পক্ষ থেকে এই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের হয়ে তিনি অংশ নেবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর