July 9, 2026, 9:55 pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, May 13, 2024
  • 127 জন দেখেছে

মো: জাফর আলী ::: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে (মার্চ-এপ্রিল-২০২৪) এর অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহবুব আলম বিপিএম , পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। উক্ত কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরষ্কার প্রদান করা হয়। পরবর্তীতে অপরাধ পর্যালোচনা সভায় জিএমপি মহানগরের দায়েরকৃত সকল মামলার উদঘাটন এবং নিষ্পত্তি নিয়ে আলোচনা করা হয়। মামলা কারণ এবং নিষ্পত্তির দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর