October 12, 2026, 5:07 pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, April 21, 2024
  • 169 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শনিবার ২০ এপ্রিল  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার), গাজীপুর জেলার জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম,  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মহোদয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মহোদয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে মান্যবর কমিশনার ক্রীড়া সালামি গ্রহণ করেন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড্ডয়নের মাধ্যমে তিনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ক্রীড়া প্যারেড শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে বার্ষিক পুলিশ সমাবেশ-২০২৪ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর