June 2, 2026, 2:18 pm

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল

Reporter Name
  • আপডেট Friday, March 6, 2026
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ১৭ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, থানা ও শাখায় বদলি ও পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জারি করা এ আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে এই পদায়ন কার্যকর করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ রদবদলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং তদন্ত শাখায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। টঙ্গী, কোনাবাড়ী, গাছা, কাশিমপুর ও পুবাইল থানাসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মো. ওয়াহিদুজ্জামানকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. শাহীন খানকে ডিবি (উত্তর) বিভাগে, মো. ইফতেখার হোসেনকে কোনাবাড়ী থানার ওসি, খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে পুলিশ পরিদর্শক (মিডিয়া), মুহাম্মদ মনিরুজ্জামান ও মো. মনিরুজ্জামানকে ডিবি (উত্তর) বিভাগে এবং মোহাম্মদ আরিফুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ফরিদ আহম্মেদকে ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপস), মো. আব্দুল আউয়াল সরদারকে গাছা থানার তদন্ত পরিদর্শক, মো. জিল্লুর রহমানকে টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক, তারিকুল ইসলামকে কাশিমপুর থানার তদন্ত পরিদর্শক, দেব দুলাল দেকে ডিবি (দক্ষিণ) বিভাগে, মো. আবু বকর সিদ্দিককে পুবাইল থানার তদন্ত পরিদর্শক এবং ইমানুর রহমানকে টঙ্গী পশ্চিম থানার তদন্ত পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে শাহ ফরিদ আহমেদকে ইন্সপেক্টর (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) শাখায়, শহিদুল ইসলামকে ট্রাফিক (উত্তর) বিভাগে এবং মীর মো. শাহ আলমকে ট্রাফিক (দক্ষিণ) বিভাগে পদায়ন করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন কার্যক্রম জোরদার করা এবং জনসেবার মান বৃদ্ধি করাই এই রদবদলের মূল লক্ষ্য। বিশেষ করে ডিবি ও তদন্ত শাখায় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং পূর্বের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর নিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর