July 9, 2026, 10:07 am

গাজীপুর মহানগরীর গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, December 3, 2023
  • 110 জন দেখেছে

মো. জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর গাছা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মাসব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বর্ণিল সাজে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্ধোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পিপিএম (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান।
গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং গাছা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আক্তার হোসেন টিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহাম্মেদ মহি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ্দুজ্জামান জুয়েল মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মো. মনির হোসেন, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মো. মজিবুর রহমান, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি মো. নবীন হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর