July 9, 2026, 3:08 pm

গাজীপুর থেকে ছিনতাই করা ৬শ বস্তা চাউল টাঙ্গাইল থেকে উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, June 26, 2024
  • 85 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বগুড়া থেকে ট্রাকে করে ৬শ বস্তা চাউল নারায়ণগঝ্জ নিয়ে যাওয়ার পথে একদল নকল (ভূয়া) পুলিশ গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকা থেকে ছিনতাই করে ট্রাকসহ পালিয়ে যায়। গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানা পুলিশ ট্রাকসহ ৬শ বস্তা চাউল টাঙ্গাইল থেকে উুদ্ধার করতে সক্ষম হয়েছে। এসময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামীরা হলো, আব্দুল খালেক (২৬)। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন শিমলা এলাকার রাজু মিয়ার ছেলে। তাকে ঘাটাইল থানাধীন যোগিহাটি বাজার হতে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে সোনা মিয়া (৩৭) কে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন ভূয়াপুর চাউল বাজার থেকে গ্রেঠতার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানাধীন শালদাইর গ্রামের কোরবান আলীর ছেলে। গ্রেফতার আসামীদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিএমপি পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জামান এসব তথ্য জানান।
তিনি আরো জানান, বগুড়ার খান ব্রাদার্সের চাউলের আড়ত থেকে নারায়ণগঞ্জের এক চাউল ব্যবসায়ীর নিকট ৬শ বস্তা নাজির শাইল চাউল বিক্রি করা হয়। চুক্তি অনুযায়ী আড়তদার তার পরিচিত একটি ট্রাকযোগে গত ২১ জুন ৬শ বস্তা নাজির শাইল চাউল পাঠিয়ে দেন। চাউল বোঝাই ট্রাকটি (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-৭৩১৯) নিয়ে বগুড়া থেকে চালক মো: নুরুল ইসলাম বাবু (৪৫) ও হেলপার ইদ্রীস আলী বগুড়া হতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে একই তারিখের রাত পৌনে ২টার দিকে চালক ট্রাকটি নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন শমরসিং মৌজাস্থ নাগদা ব্রীজ পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ৪জন ছিনতাইকারী একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে ট্রাকটির সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামায়। পরে ছিনতাইকারী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের কাগজপত্র দেখতে চায়। এসময় ছিনতাইকারীদের প্রত্যেকে রিফ্লেটিং বেল্ট পরিহিত অবস্থায় ছিলো। পরে চালক ও হেলপার ট্রাক থেকে নামার সাথে সাথে তাদেরকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে মারপিট করে ভয় দেখিয়ে তাদের পরিহিত লুঙ্গি দিয়ে হাত, পা, চোখ বেধে রেখে চাবি কেড়ে নেয়। পরে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ৬শ বস্তা চালসহ ট্রাকটি নিয়ে এক ছিনতাইকারী চালিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ছিনতাই হওয়া ট্রাকটির মূল্য অনুমান ২২ লাখ টাকা এবং ৬শ বস্তা চালের মূল্য অনুমান ১০ লাখ টাকা। এছাড়াও ছিনতাইকারীরা ট্রাক চালকের দুটি ও হেলপারের ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ৩টি ফোনের মূল্য ২২ হাজার টাকা। পরে তারা ট্রাক চালক ও হেলপারকে হাত, পা, চোখ বেধে নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল এলাকায় রাস্তা পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান,এ ঘটনায় ট্রাকের মালিক বগুড়া জেলার কাহালু থানার পুরুষোত্তমপুর শ্রী ধন্নজয় চন্দ্র মহন্ত (৩৮) বাদী হয়ে পুবাইল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত ট্রাকসহ চাউল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ২৪ ও ২৫ জুন রাতে প্রথমে আসামী আব্দুল খালেকওক টাঙ্গাইলকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন যোগিহাটি বাজার হইতে গ্রেফতার করা হয়। পরে আসামীর যৌথ গোডাউন থেকে ১৩৮ বস্তা চাল নাজির চাল উদ্ধার করে জব্দ করেন। ধৃত আসামীর তথ্য মোতাবেক ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন চক নারায়ণপুর সাকিনস্থ মাত্রাশিয়া বাজার সংলগ্ন হাইওয়ে রাস্তার উত্তর পাশ থেকে ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়। পরে আসামী সোনা মিয়াকে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন ভূয়াপুর চাউল বাজার হতে গ্রেফতার কার হয়। সোনা মিয়ার দেয়া তথ্য মোতাবেক তার ভাড়াকৃত গোডাউন হতে ৪৬২ বস্তা কাটারি নাজির চাল উদ্ধার করে জব্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর