November 19, 2026, 2:30 am

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 34 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন। ১০ সদস্যবিশিষ্ট আংশিক মহানগর কমিটির সভাপতি করা হয়েছে সাবেক আহ্বায়ক সাজেদুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ইমরান রেজাকে। মহানগর যুবদলের সাবেক সদস্যসচিব মাহমুদ হাসান রাজুকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে সহসভাপতি এবং সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবালকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন, মাহবুবুল আলম মাসুমকে যুগ্ম সম্পাদক এবং নাজমুল হোসেন মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত ৭ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইয়াছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু তাহের প্রধান। এ কমিটির সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং জাহাঙ্গীর সিকদার সাংগঠনিক সম্পাদক হয়েছেন। উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর জেলা এবং মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পৃথক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর