July 9, 2026, 8:43 pm

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমেদের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Friday, November 17, 2023
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৪) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা-এডভোকেট আজমত উল্লা খান, সাবেক মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাদ মাগরিব গার্ড অব অনার শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. আতাউল্লা মন্ডল, গাজীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর