July 28, 2026, 2:50 pm

গাজীপুর ঔষধ প্রশাসনের নবনিযুক্ত উপ-পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 14 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সদ্য যোগদানকৃত উপ-পরিচালক মিসেস গুলশান জাহানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা। আজ মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয় টঙ্গী চেরাগআলীতে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিসিডিএসের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপ-পরিচালকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বক্তারা বলেন, নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত ঔষধ নিশ্চিত করতে প্রশাসন ও ঔষধ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি উপ-পরিচালক গুলশান জাহান-এর নেতৃত্বে গাজীপুরে ঔষধ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে। একই সঙ্গে ঔষধের মান নিয়ন্ত্রণ, অবৈধ ও নকল ঔষধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং ব্যবসা পরিচালনায় ইতিবাচক পরিবেশ বজায় থাকবে।
এ সময় নবনিযুক্ত উপ-পরিচালক মিসেস গুলশান জাহান বিসিডিএস নেতৃবৃন্দের শুভেচ্ছা ও সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনস্বার্থে নিরাপদ ও কার্যকর ঔষধ নিশ্চিত করতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. এ. লতিফ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ খোরশেদ হোসেন, মোঃ নাসির উদ্দিন মাস্টার, মোঃ আক্তার হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, মাকসুদ আহমাদ রবিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ সাইফুল, মোঃ সুমন, মোঃ মুন্নাসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত উপ-পরিচালকের কর্মজীবন সফলতা কামনা করে বিসিডিএস টঙ্গী পশ্চিম ও পূর্ব থানার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর