স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার পশ্চিম ডগরী এলাকায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ সমিল গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। সোমবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
ভাওয়াল রেঞ্জের অফিসার মো. মাসুদ রানা জানান, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন সুলতানার নির্দেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন বনবিভাগের গাজীপুর অঞ্চলের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. মোজাম্মেল হোসেন।
অভিযানকালে পশ্চিম ডগরী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মো. আমিনুল হকের মালিকানাধীন মেসার্স মেহেদী টিম্বার এন্ড স’মিলস, মো. শরীফুল বাসারের মোসার্স রাব্বী টিম্বার এন্ড স’মিল, আব্দুল জলিলের ভাই ভাই স’মিল এন্ড টিম্বার, এবং মাহবুবুল আলমের মালিকানাধীন মেসার্স আলিফ স’মিলস এন্ড টিম্বারগুলোর মঞ্চ গুড়িয়ে করাতসহ বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। বনবিভাগের জমি দখলমুক্ত করতে সকল স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. মোজাম্মেল হোসেন। অভিযানে ভাওয়াল রেঞ্জের অফিসার মো. মাসুদ রানাসহ বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।