July 9, 2026, 11:38 am

গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, October 11, 2023
  • 146 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পূর্ব নলজানী এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গাজীপুর মহানগরীর সদর থানার লক্ষীপুরা এলাকার মো: রিপন (৪৮), তার স্ত্রী সুমা (৩৫) ও একই এলাকার বাসিন্দা কালাম সরকার (২৬)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গাজীপুর মহানগরীর বাসন থানার ওসি মোহাম্মদ আবু সিদ্দিক বাসসকে জানান, মহানগরীর বাসন থানার নলজানি এলাকার জনৈক আজিম উদ্দিনের বাড়ির উত্তর পাশে ইট সলিং রাস্তার উপর মাদক বেচাকেনা করছে। এ খবর পেয়ে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা দুই হাজার পিস ইয়াবা ও দুইশ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর