July 24, 2026, 11:35 pm

গাজীপুরে ২৭ শিশু হামে আক্রান্ত

Reporter Name
  • আপডেট Wednesday, April 1, 2026
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২৭ জন শিশু ভর্তি হয়েছেন। তারা চিকিৎসকের তদারকিতে আছেন। হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিন দিনে ৩১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনকে রিলিজ দেয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২৭ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেনো অপুষ্টিতে না ভোগে। হামে আক্রান্ত রোগীদের থেকে তাদেরকে আলাদা রাখতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর