October 12, 2026, 2:59 pm

গাজীপুরে ১৯ মামলার শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক শাহীন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, June 19, 2023
  • 286 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার এ নিয়ে মহানগর উপ-পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন, ডিসি আবু তোরাফ মোহাম্মাদ সামসুর রহমান।

তিনি বলেন, গেল- ১৬ জুন সদর থানাধীন আদাবৈ নেক্সট এক্সপোর্ট জোন কারখান ঝুটদখল নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আতিকুর রহমান ও শাহাদত নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে করিমা বেগম নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রুজু হয়।

মামলা রুজু অনুযায়ী গতকাল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদের নেতুত্বে অভিযান চালানো হয়। পরে ছোট দেওড়া নামক জায়গা থেকে রফিকুল ইসলাম ব্ল্যাক শাহীন (৩৪) কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে ডিস ও ইন্টারনেট ব্যবসার কক্ষ থেকে ১টি পিস্তাল, ১টি ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ব্লাক শাহীনসহ আরো ৯-জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, ব্লাক শাহীনের নামে ১৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে ব্ল্যাক শাহীন গাজীপুর মহানগরীর সদন থানার কাজীবাড়ি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর