জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় ১০টি স্কুল ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। মঙ্গলবার দিনব্যাপী এসব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। আর বিএনপি জামায়াত দেশে অরাজগতা সৃষ্টি করে দেশের সম্পদ ধ্বংস করছে। তাদের প্রতিহত করতে হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। তারা নির্বাচনকে বানচাল করতে চোরাগুপ্তা হামলা করছে এবং মানুষ হত্যা করে ইসলামের কথা বলে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এর আগে সকাল ১০টায় রাহা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, নীলের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ভোড়া গিয়াস উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, জকি স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, আব্দুল মজিদ আকন্দ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোরস্থান দারুল সালাম সিনিয়ার ফাজিল মাদ্রাসা নতুন ভবনের উদ্বোধন, ছোট দেওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন ও জোলারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের ভিত্তপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জবেদ আলী জবে, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান সাজু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আলমাছ মোল্লা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সরকার, সাবেক কাউন্সিলর জান্নাতুল রহমান জান্নাত, আওয়ামী লীগ নেতা এডঃ জাকির হোসেন, জয়দেবপুর জকী স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা এরশাদ, ভূরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান রকিব, নীলেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন খোকন, গাজীপুর মহানগর ছাত্র লীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু। সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল, টঙ্গী সরকারী কলেজ ছাত্র লীগের আহবায়ক সেলিম খান, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শিশির প্রমুখ।