July 9, 2026, 8:45 am

গাজীপুরে ১লাখ ৮২ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, November 28, 2023
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে জাল টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। সোমবার সকালে মহানগরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সোনিয়া আক্তার শিল্পি (৩৫), বরিশালের উজিরপুর থানার উত্তর বাহের ঘাট এলাকার বাবুল খন্দকারের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার পল্লবী থানার সড়ক নং-৪, সেকশন-৭ কাঁচা বাজার প্রথম গলি এলাকার রনকের বাড়ির ভাড়াটে।
বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌণে ১০টার দিকে বাসন থানাধীন ভোগড়ার বাসন সড়ক সুলতান রেস্তোরা এন্ড সুইটমিট’ নামের মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে শিল্পিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে এক হাজার টাকার সমমানের ১৮২টি জাল টাকার নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাসন থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর