July 21, 2026, 7:25 pm

গাজীপুরে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, July 21, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) লস্ট অ্যান্ড আইডেন্টিফিকেশন সেলের (এলআইসি) উদ্যোগে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২০ জুলাই ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) এস এম শফিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় এলআইসি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাবেন, এমন আশা করেননি। জিএমপির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে বলে তারা মনে করেন। জিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর