July 25, 2026, 6:16 am

গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

Reporter Name
  • আপডেট Tuesday, March 31, 2026
  • 112 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিনদিনে ২২ জন রোগী ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে। হামে আক্রান্ত এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে গত শনিবার ছয়জন, রবিবার সাতজন, সোমবার ৯ জন ভর্তি হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, “হামে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেনো অপুষ্টিতে না ভোগে। হামে আক্রান্ত রোগীদের আলাদা রাখতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর