July 25, 2026, 3:52 am

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৮ শিশু

Reporter Name
  • আপডেট Saturday, April 4, 2026
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ২৭ থেকে বেড়ে বর্তমানে ৪৮ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত এই হাসপাতালে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা আমান উল্লাহ জানান, গত এক সপ্তাহে মোট ৭৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৪৮ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র—টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবার এসব হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কোনো নতুন রোগী ভর্তি নেই।  কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, কাপাসিয়ায় হামের উপসর্গে একজন শিশু ভর্তি রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর