July 10, 2026, 5:28 pm

গাজীপুরে হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, April 28, 2024
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ আজ রবিবার গাজীপুরের জয়দেবপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। স্বাগত বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল আলম মজুমদার, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, গাজীপুর। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রায় ৮শ’ হজযাত্রী উপস্থিত ছিলেন। হজযাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার হজ ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করতে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় হজযাত্রীদের প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা হজযাত্রীদের হজে গমন সহজ ও আরামদায়ক করবে। অনুষ্ঠান শেষে সকলের দোয়া ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর