June 4, 2026, 12:43 pm

গাজীপুরে সাড়ে ৭ হাজার ইয়াবা, বিপুল গাঁজাসহ গ্রেপ্তার ৮

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 123 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা :: গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাইকৃত মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার হয়েছে। এ সময় ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) ভোরে নগরীর কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিন ও সোহেল রানা (৪১), কাশিমপুর থানার লোহাকৈর এলাকার ইব্রাহিম (৪৫), আলমগীর (২৮) ও তার বোন আঁখি (৩৫) এবং শরিয়তপুরের জাজিরা থানার বিলাপুর এলাকার সজিব ফকির, জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী এলাকার রবি আলম (৩২), গাইবান্ধার সদর থানার গিদারী গ্রামের শামীম মিয়া (২৮) ও নরসিংদী সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার সামিউল আদনান (২১)।
কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাইকৃত ১২টি অ্যানড্রয়েড মোবাইল ফোন এবং ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর