May 25, 2026, 4:59 pm

গাজীপুরে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২জন আটক

Reporter Name
  • আপডেট Sunday, May 7, 2023
  • 281 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে আনার, বেদেনা ও আনারসসহ বিভিন্ন ফলের ভেতরে লুকিয়ে পাচারকালে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শনিবার (৬ মে) জিএমপির উপ-পুলিশ কমিশনার মো: ইব্রাহীম খান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটকরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মরহুম মাহমুদ সালামের ছেলে ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে হুমায়ূন কবির (১৯)।

জিএমপির ওই কর্মকর্তা জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান গাজীপুরে আনে মাদককারবারি। শুক্রবার রাতে তারা ওই চালান নিয়ে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন সড়ক ভবনের সামনে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের পাশে বিক্রির জন্য অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: মনিরুজ্জামান ও এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ইমরান ও হুমায়ূন কবিরকে আটক এবং তাদের কাছ থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

মাদক ব্যবসায়ীরা বেশ কয়েকটি আনার, বেদানা ও আনারসের ভেতর থেকে দানা সরিয়ে এসব ট্যাবলেট পলিথিনে ভরে অভিনব কায়দায় ফলের খোসা লাগিয়ে পাচার করছিল। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান বিভিন্ন কৌশলে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং ক্রয় ও বিক্রি করে। এ ব্যাপারে বাসন থানায় মামলা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর