July 9, 2026, 11:16 am

গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, November 26, 2023
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য অধ্যাপক সামছুল হক লিটনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা।
গতকাল রবিবার দুপুরে গাজীপুর জেলা পুলশ সুপার কার্যালয়ের সামনে সাংবাদিক অধ্যাপক সামছুল হক লিটনের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নুরী, কোষাধ্যক্ষ মো. আল আমিন হোসেন ও নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম রফিকসহ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আবুল হোসেন চৌধুরী (দৈনিক আলোকিত বাংলাদেশ), রফিকুল ইসলাম (দৈনিক আমাদের সময়), আক্তারুজ্জামান, ছানাউল্যাহ নূরী (সম্পাদক আমার জনতা), সাইফুল ইসলাম (নিউ নেশন), বিপ্লব হোসেন ফারুক (অগ্নিশিখা), মেহেদী হাসান বিপ্লব (নিউনেশন), আনোয়ার হোসেন সৌরভ (গণকন্ঠ), নাজিম উদ্দিন (জাতীয় অনর্থনীতি), জাকির হোসেন চৌধুরী কামাল (দৈনিক কালবেলা), নূরুল হক ভ’ইয়া (বিজনেজ), জাহাঙ্গীর আকন্দ, আল আমিন হোসেন (দৈনিক ভোরের ডাক), পারভেজ হোসেন (বাংলাদেশ সমাচার)
এসময় বক্তারা বলেন, গত ২১শে নভেম্বর বুধবার রাতে ষড়যন্ত্র মূলক মিথ্যা নাশকতার মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক সামছুল হক লিটনকে গ্রেফতার করে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাংবাদিক সামছুল হক লিটনের নিঃশর্ত মুক্তি দাবী করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর