May 25, 2026, 6:33 pm

গাজীপুরে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদান বুধ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 176 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সকল শ্রেণীর মানুষকে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদান বুথ উদ্বোধন করা হয়।
সেবা প্রদান বুথটি উদ্বোধন করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণ, কালেক্টরেটের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
বুথ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। এই সর্বজনীন সেবা বাস্তবায়নের জন্য গাজীপুর জেলার সকল জনসাধারণকে সহজে সেবা প্রদানের জন্য এই বুথ খোলা হয়েছে বলে জানান। তিনি বলেন, এই সেবার মাধ্যমে এখন দেশের সর্বস্তরের জনগণ পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে পারবে।
পেনশন স্কিমের সেবা প্রদানে কালেক্টরেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। তিনি সেবাপ্রদানকারীদের উদ্দেশ্য বলেন এখন থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারকে এই সেবার আওতায় আনার জন্য যেন সংশ্লিষ্ট সকলে কাজ করেন। পেনশন সেবা সবার মাঝে পৌঁছে দিতে ব্যাপক প্রচারণা চালানোর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর