July 29, 2026, 10:17 pm

গাজীপুরে সরকারি যানে অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ: জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে শব্দদূষণ কমাতে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সরকারি কাজে ব্যবহৃত যানবাহন অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসনের ভাষ্য, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। শুধু জরুরি পরিস্থিতিতে হর্ন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে জানান, প্রথমে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলবে। পরে পর্যায়ক্রমে জেলার সব যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।
জেলা প্রশাসনের মতে, অযথা হর্ন বাজানোর কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষ নানা ধরনের অসুস্থতা ও ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় প্রশাসন।
সভা শেষে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর