July 9, 2026, 12:32 pm

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক কনস্টেবল নিহত ॥ ২জন আহত

Reporter Name
  • আপডেট Saturday, November 25, 2023
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। আজ শনিবার ভোর ৪টায় সদর থানা রাজেন্দ্রপুর চৌরাস্তায় ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ডিউটি অফিসার এসআই স্বপ্না বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক লড়ি ও চালককে আটক করা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর