July 16, 2026, 8:02 pm

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

Reporter Name
  • আপডেট Thursday, July 16, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে জেলা মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকেও শওকত হোসেন সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। সভায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ বেলায়েত হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও উন্নত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর