August 3, 2026, 1:34 pm

গাজীপুরে ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Reporter Name
  • আপডেট Monday, August 3, 2026
  • 0 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকালে ওই কার্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাদের বরখাস্তের আদেশ দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কার্যালয়ের নথিপত্র যাচাই করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মাঠপর্যায়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খানসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া অন্য ৩ জন হলেন –অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।
কাশিমপুর ভূমি অফিসে অভিযানের পর জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুরে অপর একটি ভূমি কার্যালয় পরিদর্শনে যান। সেখানেও ভূমি সেবা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর