May 31, 2026, 12:18 pm

গাজীপুরে ভুয়া সনদের এমবিবিএস চিকিৎসককে এক বছরের কারাদণ্ড!

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ভুয়া এমবিবিএস ডিগ্রি ও অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ দণ্ডাদেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি)গাজীপুর জেলার চাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আবুল কালাম আজাদ (৪৩) নামের ওই ব্যক্তিকে ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার এবং অন্যের বিএমডিসি সনদ নম্বরের অপব্যবহারের অভিযোগে আটক করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহানের প্রসিকিউশনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে র‍্যাব-১-এর একটি টিম এবং গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ভুয়া সনদধারী চিকিৎসকরা মানুষের জীবনকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি চিকিৎসা নেওয়ার আগে সংশ্লিষ্ট চিকিৎসকের বৈধ নিবন্ধন যাচাই করার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর