April 20, 2026, 8:34 pm

গাজীপুরে ভাওয়াল রিসোর্ট অভিযান মাদকসহ ৬জন আটক

Reporter Name
  • আপডেট Saturday, April 18, 2026
  • 12 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্ট থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় ৬জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা| শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়|
আটককৃতরা হলেন-রাজধানীর গুলশানের বাসিন্দা জাহিদুল আলম জয় (৩৪), কাফরুল থানার ফয়জুল ইসলাম খান লাবিব, ভাটারা থানার বসুন্ধারা আবাসিক এলাকার ইফতিয়ার কাসেম চালী (৩০), গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড়ের জিহাদ আহম্মেদ রাফি (১৯), গুলশানের দক্ষিণ বাড্ডার রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও বসুন্ধরা আবাসিক এলাকার মো. আবির হোসেন (২৩)| এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন| এতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উপস্থিত ছিলেন|
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে ডিজে পার্টি চলাকালে অবৈধ নয়টি এমডিএমএ বা এক্সটাসি, ৫ গ্রাম কুশ, ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার , তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে| আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন|
গাজীপুরে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়| এসময় মাদকদ্রব্যসহ ৬জনকে আটক করা হয়েছে| আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর এ ধরনের অভিযান অব্যহত থাকবে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর