September 4, 2026, 10:56 pm

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা ছাত্রদলে যোগ দিলেন

Reporter Name
  • আপডেট Friday, September 4, 2026
  • 2 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের কারখানা বাজার এলাকায় আয়োজিত এক কর্মসূচি শেষে তারা ছাত্রদলে যোগ দেন।

যোগদানকারী দুই নেতা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক সিনিয়র সংগঠক কাজী ওমর হামজা এবং গাজীপুর মহানগরের আহ্বায়ক সদস্য সাব্বির খান হিমেল।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তাদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি উপস্থিত ছিলেন।

যোগদানকালে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরনের হাতে ফুল দিয়ে তারা গাজীপুর মহানগর ছাত্রদলে যোগ দেন।

এ সময় নতুন যোগদানকারী নেতারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক সিনিয়র সংগঠক কাজী ওমর হামজা বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেক নেতাকর্মী তাদের আদর্শিক অবস্থান থেকে সরে গেছেন বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমরা ছাত্রদলে যোগদলে যোগদান করি।দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, তরুণ ও ছাত্র আন্দোলনের সংগঠকদের ছাত্রদলে যোগদান সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। নতুনদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে গাজীপুরে ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর