June 2, 2026, 9:10 am

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ৩জন দগ্ধ

Reporter Name
  • আপডেট Thursday, March 12, 2026
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে এই আগুনের সূত্রপাত। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে।
তারা হচ্ছেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। দগ্ধদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দ্বগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের পর আগুনের কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর