October 9, 2026, 2:51 am

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Tuesday, March 26, 2024
  • 122 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গাজীপুর, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ নয়ন প্রমুখ। অনুষ্ঠানে শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবার, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মানি তুলে দেন জেলা প্রশাসক মহোদয়।
অনুষ্ঠানে সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দেশ গঠনে ভূমিকা তুলে ধরেন এবং তাদের অবদান ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মহোদয়। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর