July 10, 2026, 12:28 am

গাজীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Friday, March 15, 2024
  • 114 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব কতেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, গাজীপুর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় জেলা প্রশাসক ভোক্তার অধিকার রক্ষায় করণীয় বিষয়ে সরকারি সংস্থাগুলোর করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। ব্যবসায়ী ও ভোক্তার মাঝে পণ্যের দামের যাতে সামজস্য থাকে সেদিকে দৃষ্টি দিয়ে বাজার মনিটরিং কার্যক্রমকে জোরদার করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান। ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্ট অভিযান জোরদার করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। দিবসটি উপলক্ষে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয়। গাজীপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর