July 23, 2026, 12:30 pm

গাজীপুরে বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 125 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা পুলিশের যৌথ উদ্যোগে মাদক, ছিনতাইকারী, ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে  ২৪ জনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। গত ২৪ ঘণ্টায় টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১০ এপ্রিল) টঙ্গী পুলিশ এই তথ্য নিশ্চিত করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান  বলেন, বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, বিভিন্ন মামলায় অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর