October 12, 2026, 12:13 pm

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, September 24, 2023
  • 146 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ৩ হাজার ১শ’ ৮৯ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভবানীপুর ফরিদ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-আব্দুল লতিফের ছেলে আতাউল্লাহ (২৬), আব্দুল সাত্তারের ছেলে আরিফুজ্জামান সুরুজ (৩৫) এবং মৃত. মজিবুরের ছেলে রায়হান (২১)। এরা সকলেই স্থানীয় জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়ন ভবানীপুর এলাকার বাসিন্দা।
পুলিশের এস আই আব্দুল মমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভবানীপুর ফরিদ মার্কেট এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ইয়াবা কেনা-বেচা করছে একটি চক্র। বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানিয়ে আমি ও এস আই খালেকুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৩টায় অভিযান পরিচালনা করে তাদের তিন জনকে গ্রেফতার করি। এসময় তাদের কাছে থাকা ৩ হাজার ১শ’ ৮৯ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর