July 9, 2026, 12:32 pm

গাজীপুরে বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 123 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় হাবিব (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত হাবিব পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং তিনি আনোয়ার গ্রুপে চাকরি করতেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে পূবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত হাবিব টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় বাস করতেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ডিগ্রীরচর এলাকার সাইদুলের ছেলে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে পূবাইলের মীরের বাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাস চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর