May 31, 2026, 4:05 am

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • আপডেট Thursday, June 6, 2024
  • 89 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। বাসটি টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একযাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর