June 2, 2026, 5:32 am

গাজীপুরে বারি এবং গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্বাক্ষর

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) এর মধ্যে এক সমঝোতা স্মারক ((MoU)) স্বাক্ষর অনুষ্ঠান বুধবার বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট’র পক্ষে মহাপরিচালক ড. গোলাম ফারুক এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিডব্লিউএমআরআই’র পরিচালক ড. মো. আবু জামান সরকার এবং বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর