July 28, 2026, 9:28 pm

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 0 জন দেখেছে

মোঃ জাফর আলী:: গাজীপুর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুসংহতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখা আয়োজিত সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪:০০টায় গাজীপুরের ৯০’স লাউঞ্জ (90’s Lounge)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেন্যুটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর প্রধান ফটকের বিপরীতে, জয়দেবপুর রোড, গাজীপুর-১৭০০-এ অবস্থিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাহিছ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম খন্দকার। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা, মহানগর ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর