June 4, 2026, 3:50 am

গাজীপুরে বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি খুন!

Reporter Name
  • আপডেট Wednesday, December 24, 2025
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে এক বাবুর্চি খুন হয়েছেন। নিহত সুমন কস্তা (৪৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। অভিযুক্ত নন্দন ডি কস্তা (৪৬) একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে। সুমন কস্তা ও নন্দন ডি কস্তা পরস্পর বন্ধু ছিলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় নন্দন ডি কস্তার বাড়িতে যান সুমন কস্তা। এ সময় তারা দুজনে একসঙ্গে মদ্যপান করেন।
মদ্যপানের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় নন্দন ডি কস্তা ক্ষিপ্ত হয়ে সুমন কস্তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুমন কস্তা মারা যান। পরে নন্দন ডি কস্তা তার বাড়ির পাশে একটি পুকুরে কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়ে যান। সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারী ঘটনার পরেই পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর