June 1, 2026, 7:15 pm

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Saturday, April 11, 2026
  • 45 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ডার্ড গ্রুপের কারখানার শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী ও রাজেন্দ্রপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে ভুক্তভোগী শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম।
তিনি জানান, সংশ্লিষ্ট কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং মালিক পলাতক। শ্রমিকদের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির টাকাসহ সব পাওনা এখনও পরিশোধ করা হয়নি।
তার আরও বলেন, “২৮ নভেম্বর, ২০২৩ সালে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ওই চুক্তিতে শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুবিধার পরিবর্তে মাত্র ৫০ শতাংশ পরিশোধের কথা উল্লেখ ছিল।
বক্তারা অভিযোগ করেন, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার থেকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ নেওয়া হলেও তা সঠিকভাবে বিতরণ করা হয়নি। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আনুমানিক ১১ কোটি টাকা বিতরণ করা হলেও এখনও বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে।
তারা আরও অভিযোগ করেন, ডার্ড গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির কথাও শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডাইং শাখার সিনিয়র অপারেটর রুবেল আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু এখনো আমাদের পাওনা পাইনি।
এ বিষয়ে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ফাইন্যান্স ম্যানেজার আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—গাজীপুর জেলা বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ শ্রমিক নেতা মো. শরীফ, মো. হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন জুয়েল, আনোয়ার হোসেন, এয়াকুব আলী, রহিম বাদশা ও ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর