August 25, 2026, 9:50 am

গাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, December 13, 2023
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের পিরুজালীতে গরীব, দুঃস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যােগে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আশা পিরুজালী স্বাস্ব্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস.এড.ডিভ.এম এনামুল হক শেখ।
উক্ত অনুষ্ঠানে আশা ব্র্যাঞ্চ ভাওয়াল মির্জাপুর অঞ্চলের আর.এম সেলিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অত্র ব্র্যাঞ্চের এস. বিএম আকরাম হোসেন, পিরুজালী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মহিলা ইউপি সদস্য সাজেদা খাতুন, ইউপি সদস্য হাজেরা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও চিকিৎসা সেবা প্রদান করেন আশা পিরুজালী স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ শারমিন খানম। এসময় ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও অন্যান্য সেবা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর