October 7, 2026, 2:24 am

গাজীপুরে প্রিজনভ্যান থেকে আসামীর পালায়ন তিন আসামি ৪ দিনের রিমান্ডে

Reporter Name
  • আপডেট Tuesday, October 6, 2026
  • 36 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই পুলিশসহ তিন আসামিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জুবায়ের রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কটপার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমাবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান ৭ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়ার পথে পিচ্চি রাজা প্রিজনভ্যান থেকে পালিয়ে যান। ঘটনার পর দায়ের করা মামলায় বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে প্রিজনভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এসআই প্রদীপ কুমার পিচ্চি রাজাকে টয়লেট করানোর জন্য গাড়ি থেকে নামান। এ সময় সুযোগ নিয়ে পিচ্চি রাজা দৌড়ে পালিয়ে যান। পরে অন্য ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর