July 25, 2026, 3:36 pm

গাজীপুরে প্রকৌশলীদের সেমিনার ও ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, March 8, 2026
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি)-এর উদ্যোগে ‘আধুনিক বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনার এবং প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৮ রমজান গাজীপুরের সোনার তরী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর উপদেষ্টা আ স ম ফারুক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এই শিক্ষাব্যবস্থাকে আরও বিস্তৃত ও যুগোপযোগী করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রকৌশলী ফারুক আহমদের সভাপতিত্বে এবং প্রকৌশলী আফসার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর এফডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নাল আবেদীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী আব্দুল আজিজ।
বক্তারা কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ প্রকৌশলী তৈরি এবং জাতীয় উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অনস্বীকার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইফতারের আগে পবিত্র কোরআনের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর